দি লর্ড অফ দ্য রিংস- প্রিভিউ

পাঠকরা একটা বই পছন্দ করার আগে বইটা কিছুটা পড়ে দেখতে চায়। তাদের জন্য প্রথম অধ্যায় থেকে ৪০০০+ বেশি শব্দের প্রিভিউ।

Read More

ফ্রোডো বনাম বিলবো

বিলবো ব্যাগিন্স মূলত ‘দি হবিট’ বইটির নায়ক, যে বই দিয়েই মূলত ‘মিডল-আর্থ’ ইউনিভার্সের জন্ম হয়েছে। অন্যদিকে ফ্রোডো ব্যাগিন্স হল ‘দি লর্ড অফ দ্য রিংস’ উপন্যাসের নায়ক। দুজন দুটো আলাদা কাহিনীর নায়ক, তাই তাদের মধ্যে কম্পেরিজন হওয়াটা সহজ না।

Read More

লিজিয়ন – প্রথম অধ্যায়

কয়েকদিন আগে প্রকাশিত হল বিখ্যাত আমেরিকান লেখক ব্র্যান্ডন স্যান্ডারসনের ‘লিজিয়ন’। বইয়ের প্রথম অধ্যায়টা এখানে দিয়ে দিচ্ছি। যাতে পাঠক কাহিনীর সাথে একটু পরিচিত হতে পারেন, সাথে অনুবাদের মান নিয়েও মনে শঙ্কা না থাকে

Read More

গ্যান্ডালফের গল্প

লর্ড অফ দ্য রিংস ইউনিভার্সের সবচেয়ে বিখ্যাত উইজার্ড গ্যান্ডালফ। সময়ের শুরু যখন থেকে গ্যান্ডালফের শুরুও তখন থেকে। সে আইনুদের একজন। লর্ড অফ দ্য রিংস ইউনিভার্সের আইনুরা হল আধ্যাত্মিক স্বত্ত্বা। ‍দুই ধরনের আইনু আছে:ভালা আর মায়া। পৃথিবীর সকল সৃষ্টির দেখাশোনা করে ভালারা, আর এই কাজে ভালাদের সাহায্য করে মায়ারা।

Read More

মিডল আর্থের জাদুকর

তৃতীয় যুগের ১০০০ সালের দিকে ম্যানওয়ে যখন দেখলেন মিডল আর্থে আবার ডার্কলর্ড সাউরন শক্তিসঞ্চয় করতে শুরু করেছে তখন, ম্যানওয়ে তার বিশ্বস্ত পাঁচ জন মায়াকে মিডলআর্থে পাঠান। এদের নামগুলো বলি: কুরুমো, অলোরিন, আইওয়েনডিল, মরিয়েনতার, রোমেসটামো।

Read More

দি হবিট (প্রথম অধ্যায়)

এক গর্তে বাস করত এক হবিট। গর্ত শুনলে যেমন স্যাঁতস্যাঁতে, নোংরা একটা জিনিসের কথা মনে পড়ে। এই গর্ত মোটেও সেরকম নয়। গর্তটা একটা হবিটের। হবিটের গর্ত মানে সুন্দর সাজানো, গোছানো, পরিপাটি একটা গর্ত। হবিটের বাড়ি। এক কথায় যাকে সুখের স্বর্গ বলে।

Read More

দি হবিট-অনুবাদকের কথা

লেখকরা মাঝেমাঝেই লেখার ক্ষেত্রে নিজের অভিজ্ঞতা ব্যবহার করেন। ‘দি হবিট’-এর ক্ষেত্রেও এমনটা হতে পারে। লেখক টোলকিনের এক আন্টির ফার্মের নাম ছিল ‘ব্যাগ এন্ড’। বিলবোর বাড়ি। আবার ১৯১১ সালে টোলকিনের বসন্তটা কেটেছিল সুইজারল্যান্ডের মিস্টি মাউন্টেন্সে বন্ধুদের সাথে হাইকিং করে। এই বইয়ের একটা বড় অংশ জুড়ে আছে মিস্টি মাউন্টেন্স। বইয়ে দানব মাকড়শাদের দেখা পাবেন পাঠক। ছোটবেলায় নাকি মাকড়শা কামড়েছিল টোলকিনকে। আর ‘ব্যাটল অব ফাইভ আর্মিজ’ হয়তো লেখকের প্রথম বিশ্বযুদ্ধের অভিজ্ঞতা প্রতিফলিত হয়েছে।

Read More

চেতনা জাগাই- ফলো আপ

গত ১৫ এপ্রিল চেতনা জাগাই করোনা থামাই নামে একটা ক্যাম্পেইন শুরু করেছিলাম। যেহেতু পাঠকদের টাকা দিয়েই ফান্ড রেইজ করছি, তাই স্বচ্ছতা জরুরী মনে হচ্ছে। এইজন্য এই ফলো আপ পোস্ট। এপ্রিল মানে এপর্যন্ত বইটইতে আমার ইবুক বিক্রি হয়েছে ১৩ ‍টি। যেগুলোর জন্য পাওয়া গেছে ২৫৭ টাকা। যেহেতু বইটইও আমার ক্যাম্পেইনের সাথে একাত্মতা ঘোষনা করে নিজেদের অংশটাও এই ফান্ডে দিচ্ছে, তাই যাচ্ছে। সেইবইতে বিক্রি হয়েছে ১৬টি। সেখান থেকে পাওয়া গেছে ২৬০টাকা। সেইবইয়ের ৩০% বাদ দিলে থাকবে ১৮২ টাকা। এই ১৮২ টাকা যাচ্ছে ফান্ডে। অর্থাৎ মোট যাচ্ছে (১৮২+২৫৭) ৪৩৯টাকা। ক্যাম্পেইন শেষ হলে পুরো টাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের প্রতিনিধির হাতে তুলে দেয়া হবে। যারা এই উদ্যোগে আমার পাশে ছিলেন তাদের কৃতজ্ঞতা জানানোর ভাষা আমার নেই। সবাই ভালো থাকবেন। দেয়া করবেন। ক্যাম্পেইনের ব্যাপারে সব বিস্তারিত পাবেন এই লিংকে:...

Read More

চেতনা জাগাই, করোনা থামাই

সোশাল ডিস্ট্যান্সিং বজায় রাখার সময়টাকে সহনীয় করে তুলতে পারে বইপড়া। আর বই পড়েই যদি সোশাল ডিস্ট্যান্সিং এর পাশাপাশি সামাজিক সহযোগিতায়ও কার্যকরভাবে অংশ নেয়া যায়, তবে মন্দ কি? বইটই আর সেইবই এর মাধ্যমে আপনারা এ সুযোগটাই পাবেন। পুরো এপ্রিল মাসজুড়ে এই দুটি ইবুক প্ল্যাটফর্মে আমার বিক্রিত বই থেকে (লেখকের অংশের) সব অর্থ যাবে করোনায় ভুক্তভোগী ডিসএনভান্টেজড মানুষের সহযোগিতায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের “শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন” বিভাগের শিক্ষার্থীরা ফান্ড রেইজ করছে করোনা মহামারিতে বিপর্যস্ত মানুষের পাশে দাড়ানোর জন্য। “শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন” আমার ডিপার্টমেন্ট। আমার বই বিক্রির টাকাগুলো এই ফান্ডে দেয়া হবে। এর আগে অনেকবার বিভিন্ন দূর্যগের সময় এই গ্রুপ খুব সফলতার সাথে অনেকগুলো ত্রান কার্যক্রম পরিচালনা করেছে। তাদের কাছে আমাদের টাকার সঠিক ব্যবহার নিশ্চিত হবে। এখান থেকে হয়তো খুব বেশি টাকা আসবে না। কিন্তু আমার হৃদয়ের সবচেয়ে কাছের জিনিস এই বইগুলো। তাই এখান থেকে পাওয়া টাকাটুকু নিয়েই মানুষের পাশে দাড়াতে চাই। এতটুকু আত্মতুষ্টি অন্তত পেতে চাই যে, আমিও আমার জায়গা থেকে করেছি যতটুকু পেরেছি। সেইবই থেকে বই কিনলে ডোনেশন হিসেবে যাবে বইয়ের দামের ৭০% এবং বইটই থেকে কিনলে যাবে দামের ৫০%। (এটাই রেভিনিউ ডিসট্রিবিউশান) প্রথমে এমনই হওয়ার কথা ছিল। কিন্তু পরে “বইটই” আমার এই উদ্যোগে একাত্মতা জানিয়েছে। তাদের অংশের ৫০% রেভিনিউ তারা আমার এই ক্যাম্পেইনের জন্য ছেড়ে দিচ্ছে। অর্থাৎ বইটই ব্যবহারকারীরা বইটি কিনলে পুরো টাকাটাই যাবে ডোনেশন হিসেবে। এব্যাপারে একটা পোস্ট আছে, সেটার লিংক নিচে দিয়ে দেব। আমরা যদি প্রত্যেকে সচেতন থাকি, নিজের অবস্থান থেকে যতটুকু পারি যেভাবে পারি মানুষের পাশে দাড়াই তাহলে করোনা মহামারি পরাস্ত হবেই। ভবিষ্যতের পৃথিবীর জন্য এটাই হবে আমাদের উপহার। আমার বন্ধু আব্দুল্লাহ আর রায়হান, প্রথম দু্টো প্যারা লিখে দিয়ে এই লেখাটা শুরু করিয়ে দিয়েছে। তার মতে, ‘চেতনা জাগাই, করোনা থামাই’ কথাটাতে ‘চেতনা’ শব্দটা পুরোপুরি সুইটেবল না। বেশি বলা হয়ে যাচ্ছে। সে আমাকে ‘সচেতনতা’বা এই জাতীয় কোনো শব্দ ব্যবহার করতে বলছিল। আমিও ওর সাথে একমত। কিন্তু তারপরেও চেতনা শব্দটা রাখতে চাই। কারন সচেতনতা দিয়ে আমরা এই করোনাকে বিদায় করতে পারব। কিন্ত আর যেন কোনো করোনা এসে আমাদের এমন অসহায় করতে না পারে এজন্য আমাদের চেতনাকে জাগাতে হবে। পৃথিবীর প্রতি যত্নশীল হতে হবে। যদি এই বিপর্যয়ে আমাদের চেতনা জাগে তাহলেই কেবল করোনা পরবর্তী পৃথিবী হবে নিরাপদ। নইলে…. সময়ের ব্যাপার মাত্র…. পাঠকের সুবিধা হলে পারে, তাই বইটই ও সেইবইতে আমার যে বইগুলো কেনা যাবে সেগুলোর লিস্ট দিয়ে দিচ্ছি। বইগুলোর ব্যাপারে বিস্তারিত জানতে বইয়ের নামের উপর ক্লিক করুন। সেইবইতে পাওয়া যাবে ১. দি হবিট – জে. আর. আর. টোলকিন (লর্ড অফ দ্য রিংস-এর প্রিক্যুয়েল) বইয়ের ব্যাপারে সবকিছু পাবেন: http://mithu.info/the-hobbit-new-cover/ সেইবইতে বইয়ের লিংক: https://sheiboi.com/Book/BookDetails?bookId=3159 ২. দি আইস ড্রাগন – জর্জ আর. আর. মার্টিন বইয়ের ব্যাপারে সবকিছু পাবেন: http://mithu.info/the-ice-dragon-intro/ সেইবইতে বইয়ের লিংক: https://sheiboi.com/Book/BookDetails?bookId=3098 ৩. আ গেম অব থ্রোনস (গ্রাফিক নোভেল ১)- জর্জ আর. মার্টিন বইয়ের ব্যাপারে সবকিছু পাবেন: http://mithu.info/gameofthrones-grahic-novel/ সেইবইতে বইয়ের লিংক: https://sheiboi.com/Book/BookDetails?bookId=3134 ৪. প্লেয়িং ইট মাই ওয়ে (শচীন টেন্ডুলকারের আত্মজীবনী) বইয়ের...

Read More

১০০তম জন্মদিনে ১০০% ছাড়

প্রতিবার বঙ্গবন্ধুর জন্মদিনে আমি তার ভাস্কর্য, দেয়ালচিত্র, ছবি ইত্যাদির সাথে ছবি আপলোড দেই।কিন্তু এবার তার ১০০তম জন্মদিন। বিরাট ব্যাপার, প্রতিবারের মত সাদামাটা কিছু ইচ্ছা করছিল না। স্পেশাল কিছু করতে ইচ্ছা করছিল। সেই স্পেশাল কিছু করতে যাওয়ার ইচ্ছা থেকে এই অফারের অবতারনা। পরেরবার থেকে আবার সাদামাটাই হবে!আমাদের সবার প্রিয় এই মানুষটির জন্মদিনে পাঠকরা জন্য আমার বইগুলো কিনতে পারবেন ১০০% ডিসকাউন্টে। বইটই অ্যাপে। অফার চলবে বঙ্গবন্ধুর জন্মদিন থেকে বাংলাদেশের জন্মদিন পর্যন্ত! বিরাট মুজিবের বিরাট দিনে ক্ষুদ্র মিঠুর ক্ষুদ্র নিবেদন।প্রোমোকোড: MUJIB100MITHUবইটই-কে ধন্যবাদ। প্রিয় মানুষের শততম জন্মদিন স্মরণীয় হয়ে থাক!প্রিয় বাংলাদেশ আরেকটু আলোকিত হয়ে উঠুক! বিঃদ্রঃ প্রোমোকোডটি শুধু একবার ব্যবহার করা যাবে। তাই যে কয়টি বই কিনতে চান তার সবগুলো একসাথে কার্টে যোগ করে প্রোমোকোড MUJIB100MITHU ইনপুট দিয়ে চেক-আউট করলেই হবে। (এই লিমিটেশনটা জানানোর জন্য রায়হানকে ধন্যবাদ।)আর একজন ইউজার সর্বোচ্চ ২০০টাকার বই কিনতে পারবেন। কার কতটা কাজে লাগবে সেটা জানিনা। কিন্তু এই অফার আমার কাছে স্মরণীয় হয়ে থাকবে। প্রিয় মানুষের ১০০ তম জন্মদিন সেলিব্রেট করার জন্য এরকম কিছু করা দরকার ছিল। আমি...

Read More